বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

রমজান মাস জুড়ে জমিয়তের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে রমজান মাস জুড়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, পুরো রমজান মাস ব্যাপী চলবে এই কর্মসূচী। প্রত্যেক দিন বিভিন্ন পয়েন্টে বিতরণ হচ্ছে গরীব-দুখিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

ইতোমধ্যে কয়েক শত গরীব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) ছিল মেরাদিয়া, দক্ষিণ বনশ্রী খিলগাঁও এরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী।

জামিয়া মাহমুদিয়া পয়েন্টে এই সেবামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জমিয়তের সংগ্রামী মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আল্লামা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহবুবুল আলম, মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক, খিলগাঁও থানা জমিয়তের সভাপতি মুফতী নুরুল আলম ইসহাকী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদোয়ান মাযহারী ও অর্থ সম্পাদক মুফতী মারুফ বিল্লাহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ