|| মাওলানা আস'আদ আল হুসাইনী ||
আজ থেকে প্রায় ত্রিশ বছর পূর্বের কথা। আমি ফরিদাবাদ মাদরাসার একজন ছাত্র। ১৯৭৫ইং সাল থেকেই সেখানে আমার পদচারণা। তখন থেকে ফরিদাবাদের মাটি ও মানুষের সাথে আমার পরিচয়। সঙ্গীহীন একা আমার কালের খেয়া বহমান স্রোতে চলতে থাকে। ১৯৭৭ইং সালে আমি কাফিয়া জামায়াতে পড়ি।
এ বছরই গ্রাম থেকে একজন চতুর বালক হেদায়াতুন্নাহু জামায়াতে ভর্তি হয়। নাম মোহাম্মদ ইসহাক। পড়ালেখা আর কিতাব ছাড়া তিনি আর কিছুই বুঝেন না। স্বাভাবিক চলাফেরা। মনমুগ্ধকর আচরণ যা ক্রমেই আমার মাঝে প্রভাব ফেলতে শুরু করল। অপর দিকে গ্রাম থেকে আসা এই জীর্ণশীর্ণ দেহের অধিকারী ছেলেটি হেদায়াতুন্নাহু জামায়াতের প্রথম নাম্বার ছাত্র।
আমি কাফিয়াতে প্রথম। দু'জনের মাঝেই বিভিন্ন মতামত এবং চিন্তা-চেতনায় মিল থাকায় অধিকন্তু আদর্শ ছাত্রের সার্বিক গুণাবলী তার মাঝে বিদ্যমান থাকায় দু'মনের মাঝে একটি সেতু বন্ধন গড়ে উঠে। তাছাড়া তখনকার সময়ে ফরিদাবাদ মাদরাসায় শেরের বাহাস ছিল খুবই মজার পর্ব। ছাত্রদের মাঝে যেমন প্রেরণা, উদ্দীপনা ছিল, তেমনি উস্তাদদের মাঝেও মেহনত ও চেষ্টা-প