বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বন্যার্তদের পাশে ‘রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে ‘রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশন’

জামি'আ রাহমানিয়া আরাবিয়ায় শিক্ষাসমাপনকারী উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত রাবেতায়ে আবনায়ে রাহমানিয়ার একটি সেবা প্রতিষ্ঠান।

২০১৩ সন থেকে জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে নিরবিচ্ছন্নভাবে নামে বেনামে খেদমত আঞ্জাম দিয়ে আসছে। শাপলার শহীদ পরিবার ও আহতদের মাঝে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে, প্রত্যন্ত অঞ্চলের  প্রান্তিক মানুষদের সংকটেও সর্বদাই  পাশে দাঁড়িয়েছে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে 'রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশন'  জরুরী ভালোবাসা বিতরণ কার্যক্রম চালু করেছে ।

১ম ধাপ :

প্রাথমিকভাবে  কুমিল্লা জেলার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট , নোয়াখালী জেলার সুবর্ণচর ও ফেনী জেলার শর্শদী, ফুলগাজী এলাকার ৫টি স্পটে গত ২৫ আগষ্ট রবিবার সর্বমোট ১৭০০( এক হাজার সাতশ) পরিবারে  ভালোবাসা প্যাকেজ নামে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যার অর্থ মূল্য প্রায় তের লক্ষ টাকা।

দ্বিতীয় ধাপ :

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ, কমলনগর উপজেলা

ফেনী জেলার সদর থানা, ছাগলনাইয়া, ফুলগাজী, শর্শদী ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন,হলুদ, মরিচ, তেল, চিড়া,চিনি, খেজুর, বিস্কুট  ইত্যাদি  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যার অর্থ মূল্য প্রায় ১৫০০০০০/" পনের লক্ষ টাকা। রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল ও রাবেতা সদস্যগণ  গত ২৮ আগষ্ট  বুধবার রাত রওয়ানা হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভালোবাসা বিতরণের ২য় ধাপের এসব কর্মযজ্ঞ সম্পন্ন করেন।

এসময় বন্যা দুর্গত মানুষের হাতে হাতে ভালোবাসা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন 'রাবেতায়ে আবনায়ে রাহমানিয়া'র কেন্দ্রীয় দায়িত্বশীল মুফতি আবু সাইম, মুফতি মাহমুদুল হাসান খুলনা, মুফতি মাহমুদুল হাসান কুমিল্লা, মুফতি কামরুল হাসান, মুফতি আব্দুল আযীয কাসেমী, মুফতি আনোয়ারুল হক, মুফতি ফখরুল ইসলাম , মুফতি মাহমুদুল হাসান ফরিদপুরী, মুফতি ইরফান জিয়া, মুফতি আসেক এলাহী প্রমুখ।

তৃতীয় পদক্ষেপ :

১ হাজার পরিবারের পূণর্বাসন সহযোগিতা। পরিবার প্রতি সর্বনিম্ন ৫০০০/" পাঁচ হাজার টাকা।

সহযোগিতা পাঠানোর মাধ্যম :

ব্যাংক একাউন্ট মুদারবা হিসাব নং : RABETATU ABNA AR RAHMANIA, 0371120125396

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, কৃষি মার্কেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা -1207

বিকাশ ও যোগাযোগ : 01912074495/01913065824

রাবেতায়ে আবনায়ে রাহমানিয়া। প্রধান কার্যালয়, জামি'আতুল আবরার রাহমানিয়া মাদরাসা, স্বপ্নধারা হাউজিং, বছিলা, মোহাম্মদপুর ঢাকা-১২০৭।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ