শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বন্যার্তদের পাশে ‘আলোর কাফেলা সেবা সংস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ নাদিরুজ্জামান ||

ভারত থেকে নেমে আসা পানি ও বৃষ্টিজনিত পানি বেড়ে যাওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুরসহ প্রায় ১৩টি জেলা। বনার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের নানা সংগঠন, সংস্থা ও ব্যক্তিবর্গ। আলেম-ওলামা ও ইসলামি সেবা সংস্থাগুলোর ভূমিকা বরাবরের মতো এবারও চোখে পড়েছে উল্লেখযোগ্য হারে। তেমনই একটি সেবা সংস্থার নাম আলোর কাফেলা সেবা সংস্থা’

জানা গেছে, সংস্থাটি গাজীপুর কাশেমপুর ১নং ওয়ার্ডের সমস্ত ইমাম খতিব এবং মুয়াজ্জিনদের দ্বারা পরিচালিত। ২০২২ সাল থেকে এই পর্যন্ত  প্রত্যেকটি দুর্যোগপূর্ণ মুহূর্তে ‘আলোর কাফেলা সেবা সংস্থা’টি জনগণের পাশে ছিল।

গত ‍দুদিন আগেও সংগঠনটির  সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠান। এ সময়  লক্ষ্মীপুরের স্থানীয় ওলামায়ে কেরাম আলোর কাফেলা সেবা সংস্থাকে মোবারকবাদ জানায়।

সংগঠনটির সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান আওয়ার ইসলামকে জানান, তারা  নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে নিরব ভূমিকায় খেদমত আঞ্জাম দিয়েছে।  

তিনি আরও জানান, আমাদের ত্রাণসামগ্রীর মাঝে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তৈল, বিস্কিট, চানাচুর, শিশু খাদ্যসহ জ্বর ঠান্ডা ও পাতলা পায়খানার ঔষধ সামগ্রী। যার প্রতিটি প্যাকেজ মূল্য আনুমানিক ১২০০টাকা হবে। এছাড়াও ছিল শুকনো জামা-কাপড়, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়। এভাবে প্রায় এখন পর্যন্ত (৭০০) সাত শতাধিক পরিবারকে সহায়তা পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে সংগঠনের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ঘর নির্মাণসহ পুনর্বাসের জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখব ইনশাল্লাহ।

আমাদের সঙ্গে যে কোনো যোগাযোগ রাখতে :

01923142646 (বিকাশ), 01914612760 (নগদ)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ