বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা করছে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’, আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

ভারতীয় ঢল ও টানা বৃষ্টিতে দেশের ১১টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৭ লাখের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অগণিত পরিবারকে গৃহহীন করেছে এই বন্যা।

এ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে শায়য়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য তিন ধাপে শুকনো খাবার বিতরণ, ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এ বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেয় ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বন্যার্তদের মাঝে প্রাথমিকভাবে শুকনো খাবার, এরপর ভারী খাবার এবং এরপর টিনের চাল বিতরণ-এই তিন ধাপে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে তারা। দুই ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। তৃতীয় ধাপে বন্যার্তদের ২৫ কেজি করে চাল বিতরণের কাজ চলমান রয়েছে।

যারা আর্থিক সহায়তা করতে পারছেন না, তারা অন্তত গৃহহীন মানুষের নাম প্রস্তাবের মাধ্যমে সহায়তা করতে পারেন বলে আবেদন করার আহ্বান করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। অতএব, আপনার পরিচিতদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ থাকলে তার পক্ষ থেকে আবেদনটি করুন। ক্ষতিগ্রস্তদের নাম প্রস্তাব করতে এখানে ক্লিক করুন

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ