শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

৫ নভেম্বর মহাসম্মেলন কামিয়াব করুন: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমানুল্লাহ নাবিল মামদুহ: 

দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষে কাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বিশিষ্ট উলামা-মাশায়েখের উদ্যোগে ‘ইসলামী মহাসম্মেলন’।

কালকের মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেমগণ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী ময়দান মহাসম্মেলনের জন্য প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। আগামীকাল লোকে লোকারণ্য হবে ধারণা করা হচ্ছে।  

এদিকে ৫ নভেম্বর মহাসম্মেলন সমাবেশের সফলতা কামনা করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

আজ সোমবার (৪ নভেম্বর) সংগঠিনটির সাধারণ সম্পাদক মুফতী রেজাউল কারীম আবরার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘দাওয়াতে তাবলিগ উম্মাহর ভিতর ব্যাপক প্রভাব সৃষ্টিকারী একটি ধারা। অসংখ্য পথভোলা মানুষ দাওয়াত ও তাবলীগের ওসিলায় আলোর সন্ধ্যান পেয়েছে।’

‘মাওলানা সাদ সাহেবের বেশ কিছু বিভ্রান্তিকর বক্তব্যের কারণে দারুল উলূম দেওবন্দ তার ব্যাপারে বেশ কয়েকটি ফতোয়া প্রকাশ করে। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে, তিনি দারুল উলূম দেওবন্দ গিয়ে সমাধান না করে তাবলীগের স্বতন্ত্র গ্রুপ করে সারা পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছেন।’-উল্লেখ করে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সম্প্রতি জোড়, ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশে সাদপন্থিরা ফিতনা তৈরীর চেষ্টা করছে। মুরব্বিরা ৫ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের আহ্বান করেছেন। আমরা এ সমাবেশের সফলতা কামনা করছি। আল্লাহ বিশ্ব মুসলিমকে এক এবং নেক হওয়ার তাওফিক দান করুন।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ