শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

শীর্ষ যেসব আলেমের ডাকে সোহরাওয়ার্দীতে চলছে ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে চলছে ইসলামী মহাসম্মেলন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল নয়টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এই মহাসম্মেলন।

সরেজমিন থেকে আওয়ার ইসলামের রিপোর্টার তানভির ও রাকিব জানান, আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেম-ওলামারা।

কর্তপক্ষ বলেছে, দুপুর একটা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে চলবে সম্মেলন।

এর আগে গত রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মহাসম্মেলনের ডাক দেন দেশের শীর্ষ আলেমরা। দেশের সর্বস্তরের আলেম–ওলামা ও ‘আপামর তাওহিদি জনতাকে’ মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকায় আসা মানুষের উপস্থিতিতে  উদ্যানের আশপাশের এলাকা খুবই জনাকীর্ণ হয়ে পড়েছে। রাস্তার উভয় পাশে বাস পার্ক করার কারণে যান চলাচল লেন সরু হয়ে পড়েছে। ফলে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাঁটাবন, সাইন্সল্যাব এলাকায় প্রচুর ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

শীর্ষ যেসব আলেমদের আহ্বানে এই মহাসমাবেশ:

মহাসম্মেলনের আহ্বান জানানো বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন- আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা জাফর আহমাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আব্দুল আউয়াল।

এছাড়া রয়েছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা মামুনুল হক, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আব্দুল হক, মাওলানা ইউনুস, মাওলানা নুরুল হক, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আনাস, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী ও মাওলানা ইসমাইল নূরপুরী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ