বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মহাসম্মেলনে আগত মুসল্লিদের আপ্যায়নে পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউল্লাহ নাবহান মামদুহ:

ওলামা-মাশায়েখের আহ্বানে ইসলামী মহাসম্মেলনে আগত ওলামা-তলাবা ও তাবলিগের মুসল্লিদের আপ্যায়ান করেছে আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)

আগত মুসল্লিদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও নাস্তা প্রদান করে সংস্থাটি।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে এই মেহমানদারী করায় সংস্থাটি।

আওয়ার ইসলামকে পিসবের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী জানান, আলহামদুলিল্লাহ! নিজেকে গর্বিত মনে করছি এই উপহার প্রদান করতে পেরে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির যে কোনো দুর্যোগে বা অত্যন্ত অঞ্চলে শিক্ষা, সেবা, স্বাবলম্বী পুনর্বাসনের মাধ্যমে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) সরব ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)  শীত, বন্যাসহ দেশের যে কোনো নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। করোনাকালে মানবতার আদর্শ ভূমিকা পালন করেছে সংস্থাটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ