বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

মিরপুরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে আল-মানার মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে রাজধানীর মিরপুর-১৪, কাফরুলের ইব্রাহিমপুরে অবস্থিত আল-মানার মহিলা মাদরাসা। রুচিশীল পরিবেশ, উন্নত পাঠদান-পদ্ধতি ও আদর্শ মানুষ গড়ার বিশস্ত ঠিকানায় পরিণত হয়েছে মাদরাসাটি।

মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসায় রয়েছে শিশু-কিশোরদের জন্য পড়াশোনার আনন্দদায়ক পরিবেশ, খেলাধুলা, পাঠাগার ব্যবস্থা ও মেধা বিকাশের নানামুখী উদ্যোগ।

সম্প্রতি মাদরাসাটি এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদরাসার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে বলে জানায় কর্তৃপক্ষ।

মাদরাসার বিভাগসমূহ:

  • নূরানী
  • নাজেরা  
  • হিফজুল কুরআন
  • ক্বারিয়ানা ট্রেনিং
  • কিতাব বিভাগ (শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস) পাশাপাশি প্রাথমিক আরবী 
    বাংলা, গণিত ও ইংরেজিতে সমান গুরুত্ব প্রদান।

মাদরাসার পরিচালক জানান, আলহামদুলিল্লাহ! প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় গৌরবময় ফলাফল করে আসছে। আমাদের আছে দক্ষ অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষিকাদের একটি টিম। মেধার বিকাশ আন্তরিক শ্রম এবং সুদক্ষ ব্যবস্থাপনার কল্যাণেই আল মানার মহিলা মাদরাসা আজ ফুলে ফলে সুবাসিত। মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা ক্বারিয়ানা ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। 

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনায় আন্তরিক, আমল-আখলাকে অনন্য এবং উস্তাদের প্রতি শ্রদ্ধাশীল । ইলমের বাগানে আপনার সন্তান নিরাপদেই আমলী-আখলাকী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠবে। আপনার আদরের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পূর্বে আমাদের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ রইল।

মাদরাসায় ভর্তি ও যে কোনো বিষয়ে জানতে এই  01823568418 নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

ঠিকানা: ৬৪৯/৪, কামালখান সড়ক, ইব্রাহিমপুর, কাফরুল মিরপুর-১৪, ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ