বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইফতাসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে মেরাজনগর মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার বুকে ইলমে নববীর আলো ছড়াচ্ছে উচ্চতর গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান  জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম (মেরাজনগর মাদরাসা)’। দীর্ঘ চার দশক ধরে যোগ্য ও দক্ষ আলেম তৈরীতে ঈর্ষণীয় অবদান রাখছে এই প্রতিষ্ঠানটি।

সুপরিচিত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে মুহতামিমের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা রশিদ আহমাদ সাহেব (হফিজাহুল্লাহ)। এবং ইফতা বিভাগের মুশরিফের দায়িত্বে আছেন মুফতি মুসতাঈন বিল্লাহ (হাফিজাহুল্লাহ)।

জানা যায়, ’জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম (মেরাজনগর মাদরাসা)’য়  ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে ইফতা, দাওয়াহ ও আদব বিভাগে ভর্তির এলান প্রকাশ করা হয়েছে। ইফতা(১বছর) দাওয়াহ (১বছর) ও আদব (১বছর) বিভাগগুলোতে সীমিত কোটায় ভর্তি নেবে প্রতিষ্ঠানটি।

মাদরাসা কতৃপক্ষ জানায়, দাওয়াহ বিভাগে ও আদব বিভাগে ভর্তিচ্ছু ছাত্রকে অবশ্যই দাওরায়ে হাদিস সমাপ্তকারী, পরিশ্রমী ও অধ্যয়নশীল হতে হবে। এছাড়া ইফতা বিভাগে ভর্তিচ্ছু ছাত্রকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইফতার ভর্তি পরীক্ষায় থাকবে: 
                        *লিখিত— আল হিদায়া ৩য় খণ্ড , নুরুল আনওয়ার(কিতাবুল্লাহ)
                        *মৌখিক—সংশ্লিষ্ট যে কোনো কিতাব, যে কোনো বিষয়।

এছাড়া আরও জানায়,ভর্তি শুরু হবে ৬ শাওয়াল থেকে। ভর্তির সময় নূরানী থেকে দাওয়ায়ে হাদিস পর্যন্ত সকল বিভাগে ভর্তি নেওয়া হবে।

যাতায়াত: যাত্রাবাড়ি-পোস্তগোলা রোডে জুরাইন/যাত্রাবাড়ি-সাইনবোর্ড রোডে রায়েরবাগ নেমে রিক্সা বা সিএনজি যোগে মেরাজনগর বড় মাদরাসা।

যোগাযোগ:  ০১৮৮৮১২৪০০৮ , ০১৭৫৯০৮৪৭০২।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ