শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ইফতা বিভাগে ভর্তি নিচ্ছে মাদরাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানী ঢাকার আজিমপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী খালেছ দ্বীনি প্রতিষ্ঠান ‘মাদরাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা’। অর্ধশতাব্দীকাল যাবত শত-শত যোগ্য ও দক্ষ আলেম তৈরী করেছে প্রতিষ্ঠানটি। তারা আজ দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছেন নিরবচ্ছন্নভাবে। সঠিক পথ দেখাচ্ছেন পথভোলা উম্মাহকে।

স্বনামধন্য এ প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিমের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা ছাখাওয়াতুল্লাহ (হাফিজাহুল্লাহ)। এবং ইফতা বিভাগের মুশরিফের দায়িত্বে আছেন মুফতি রফিকুল ইসলাম (হাফিজাহুল্লাহ)।

সম্প্রতি, ইফতা বিভাগের ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞাপণ জারি করেছে প্রতিষ্ঠানটি। তাতে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগে সীমিত কোটায় পরিশ্রমী ও অধ্যয়নশীল ছাত্রদের ভর্তি নেওয়া হবে।

আরও জানা যায়, ৬ শাওয়াল থেকে ১৩ শাওয়াল পর্যন্ত প্রতিষ্ঠানটির ভর্তির কার্যক্রম চলবে। ইফতায় ভর্তিচ্ছু ছাত্রকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তি পরীক্ষায় থাকবে:
                              *তিরমিযী (আবওয়াবুত তাহারাত)
                              *হেদায়া (কিতাবুল বুয়ু)
                              * নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

ইফতা বিভাগের পাঠ্যবস্তু হিসেবে থাকবে:
                                                 * উসুলুল ইফতা 
                                                 * উসুলুল ফিকহ
                                                 * কাওয়াইদুল ফিকহ
                                                 * উলুমুল হাদিস (প্রাথমিক বিষয়সমূহ)
                                                 *আল ফিকহুল মুআসির
                                                 *উত্তরাধিকার আইন
                                                 * সমসাময়িক ও আধুনিক মাসায়েল

এছাড়া ইফতা বিভাগের অন্যান্য বৈশিষ্ট সমূহে জানা যায়,
             # এক বছর মেয়াদি মানসম্পন্ন ইফতা বিভাগ।
             # যুগোপযোগী ও বাস্তব জীবনের প্রায়োগিক মাসয়ালাসমূহের তামরীন ও একাধিক অনুশীলন।
             # দেশবরেণ্য গবেষক আলেমগণের মাধ্যমে বিষয়ভিত্তিক মুহাযারা প্রদান।
             #নিয়মিত ইসলামি অর্থনীতি তথা আধুনিক লেনদেনসমূহ ও ব্যাংকিং ব্যবস্থা বিষয়ক দরস প্রদান।
             #প্রাচীন ও আধুনিক কিতাবসমূহের আলোকে ইসলামি উত্তরাধিকার আইনের উপর দরস প্রদান।
             #ফতোয়া প্রদানের নীতিমালা ও কুরআন-সুন্নাহ থেকে মাসয়ালা ইসতিম্বাতের পদ্ধতি অনুশীলন।
             #মাকতাবায়ে শামেলা, বিভিন্ন পিডিএফ ও কম্পিউটারে ওয়ার্ড ফাইল ব্যবহারের প্রশিক্ষণ প্রদান।
             #নেসাব-নির্ধারিত তামরীন শেষে সনদ ও সম্মাননা পুরস্কার প্রদান।

ঠিকানা: ঢাকার যেকোনো স্থানে নেমে বাস অথবা সিএনজি যোগে আজিমপুর কবরস্থানের পশ্চিমপাশে,

৭৯, নতুন পল্টন লাইন, আজিমপুর ঢাকা।

যোগাযোগ: ০১৮১৭০১০৬৩১, ০১৭২৯৯২৭৫৫৫, ০১৭১১৩০২৯২৩ ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ