শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নেত্রকোনার দুর্গাপুরে আস সুন্নাহ পক্ষ থেকে উদ্যোক্তা তৈরি প্রকল্পের অর্থ সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প- ২০২৫ এর আওতায় নেত্রকোনার দুর্গাপুরে মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম নামের এক যুবককে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম দুর্গাপুর উপজেলা চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামের মুহাম্মদ সুরুজ আলীর ছেলে। সন্তানাদি বেশি থাকায় সবাইকে আলাদা করে দিয়েছেন সুরুজ মিয়া, অভাব অনটনের সংসারে শামীম মিয়ার চলতে খুব কষ্ট হচ্ছিলো।

আস সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন পেজে তথ্য পেয়ে আবেদন করেন শামীম মিয়া। এর পর যাচাই-বাছাই শেষে তাকে উদ্যোক্তা হতে সহায়তা করে আস সুন্নাহ ফাউন্ডেশন।

দক্ষতা আপনার, অর্থ আস সুন্নাহ ফাউন্ডেশনের। এই স্লোগানকে সামনে রেখে হোটেল ব্যবসায় অভিজ্ঞতার ভিত্তিতে তাকে হোটেল ব্যবসায় সহায়তা করে আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রথম অবস্থায় তাকে ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে, পর্যায় ক্রমে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে।

এরি আলোকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন শামিম মিয়া। আজ ১৪ই মে বিকেলে তার হোটেল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়ে। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসাইন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ, জনাব রায়হানুল হক। অতিরিক্ত কৃষি অফিসার, দুর্গাপুর, নেত্রকোনা। ও প্রশাসক, চন্ডিগড় ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর উপজেলা নেত্রকোনা। জনাব জহুরুল ইসলাম, (পিআইও) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। দুর্গাপুর উপজেলা নেত্রকোনা। জনাব জামাল তালুকদার সাবেক সাধারণ সম্পাদক দুর্গাপুর প্রেসক্লাব। ও সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক সুসঙ্গ বার্তা।

 আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল প্রতিনিধি মুহাম্মদ ফিরোজ হোসাইন ও মুহাম্মদ আসাদুজ্জামান লিমন। স্বেচ্ছাসেবক মাসউদুর রহমান ফকির। মাওলানা সিরাজুল ইসলাম, ফারুক ইসলাম, তাওহীদ হোসেন, আলম মিয়া সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ