বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ঈদআনন্দ ভাগাভাগি হয় গোস্ত বন্টনে : মাসউদুল কাদির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হতদরিদ্র মানুষের ঘরে গোস্ত পৌঁছে দেওয়া ঈদ আনন্দ ভাগাভাগির শামিল বলে মন্তব্য করেছেনসাদাকা ফাউন্ডেশন ইউএস হবিগঞ্জ জেলা প্রতিনিধি  ও ইকরা  দারুল উলুম মাদ্রাসা হবিগঞ্জ এর প্রিন্সিপাল  মাওলানা মাসউদুল কাদির।

তিনি বলেন, পবিত্র কোরবানী একটি ওয়াজিব আমল। কোরবানীকে কেন্দ্র  করে গোশত রান্না হয় দরিদ্র পরিবারে। কোরবানী উদ্যোগ আল্লাহর পক্ষ থেকে বড় মেহমানদারি। 

গত শনিবার  (৭ জুন ২০২৫)  দুপুরে মাধবপুরে কোরবানির গোশত বিতরণকালে এসব কথা বলেন।

মাওলানা মাসউদুল কাদের বলেন, ইউএস সাদাকা ফাউন্ডেশন বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্যান্য বারের মতো বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ।

প্রসঙ্গত, সাদাকা ফাউন্ডেশন ইউএসএ দুর্যোগে, রমজানে, কোরবানিতে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে থাকে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ