বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কেরানীগঞ্জে ভ্রাম্যমান ইসলামি পাঠাগারের যাত্রা শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমান ইসলামি পাঠাগার। শুক্রবার (১৩ জুন) কালিন্দী ঈদগাহ জামে মসজিদ থেকে উম্মাহ একাডেমির উদ্যোগে এ পাঠাগার কার্যক্রমের শুভ সূচনা হয়।

এই পাঠাগারের উদ্যোক্তা তরুণ আলেম মাওলানা মাহমুদুল হাসান সাগর জানান, ২০১৩ সাল থেকেই তিনি স্থানীয়ভাবে পাঠাগার কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুরু থেকেই তার স্বপ্ন ছিল একটি ভ্রাম্যমান পাঠাগার গড়ে তোলার। এবার সেই স্বপ্ন বাস্তব রূপ পেল।

তিনি জানান, প্রাথমিকভাবে কেরানীগঞ্জ থানা এলাকাকে কেন্দ্র করেই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাঠাগার পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি শুক্রবার কেরানীগঞ্জের বিভিন্ন জামে মসজিদে মুসল্লিদের মাঝে ইসলামি বই বিতরণ করা হবে। এছাড়া প্রতি মঙ্গলবার এলাকার বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষরা বলেন, এই ভ্রাম্যমান ইসলামি পাঠাগার সমাজে নৈতিকতা, চরিত্র গঠনে ও ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও কেরানীগঞ্জে তাদের প্রতিষ্ঠিত স্থানীয় পাঠাগারগুলো হলো— হেরার আলো ইসলামী পাঠাগার, কুশিয়ারবাগ; আলোর ফোয়ারা ইসলামী পাঠাগার, মান্দাইল; মান্দাইল খলিফাপাড়া ইসলামী পাঠাগার; আলোর দিশারী ইসলামী পাঠাগার, কালিন্দী।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ