শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আলোর দিশারীর কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

১২জুন ২০২৫ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা শহরে জামেয়া মুঈনুল ইসলাম মিলনায়তনে আলোর দিশারী ফাউন্ডেশনের “কেন্দ্রীয় সম্মেলন ২০২৫” সম্পন্ন হয়েছে।

প্রাণবন্ত সম্মেলনে জেলা ও উপজেলার নেতা-কর্মীদের এক মিলন মেলায় পরিনত হয়। আহ্বায়ক হাফেজ ওজায়ের হোসাইন এর সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মাদ মিসবাহ নূরীর সঞ্চালনায় সকাল ৯ টায় সম্মেলন শুরু হয়ে বিশেষ দোয়ার মাধ্যমে দুপুর ১২.৩০ টায় শেষ হয়।


সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন শরিফ, শানে সাহাবার জেলা সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম বিশিষ্ট লেখক মাওলানা মিজানুর রহমান জামীল, জেলা হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মাঞ্জুরুল হাসান নাদীমসহ জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও থানা কমিটির নেতৃবৃন্দ।

আহবায়ক কমিটির পরামর্শের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। মুফতি মুহাম্মাদ আরাফাতকে পরিচালক ও মুফতি মুহাম্মাদ মিসবাহ নূরী"কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষনা করেন মাওলানা মাঞ্জুরুল হাসান নাদীম। নির্বাহী পরিচালক হাফেজ ওজায়ের হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আমীর জিহাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান জামীল সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান,  অর্থ সম্পাদক মাওলানা কাউসার আহমাদ, সহ অর্থ সম্পাদক হাফেজ ইয়াছিন আরাফাত প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, দপ্তর সম্পাদক মাওলানা ফয়সাল আমীন, মিডিয়া ও অনলাইন সম্পাদক মাওলানা এনামুল হাসান ইলিয়াছ

নবনির্বাচিত পরিচালক মুফতি মুহাম্মাদ আরাফাত ফাউন্ডেশনের নতুন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং আগামী দিনের কিছু কার্যক্রম হাতে নেওয়ার নির্দেশ দেন। সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ মিসবাহ নূরী তার বক্তব্যে সদস্যদের দায়িত্বের ব্যাপারে সচেতনতা ও কর্মতৎপরতার বিষয়ে গুরুত্বারোপ করেন। অন্যান্য সদস্যগণও তাদের বক্তব্যে আন্তরিকতার সাথে ফাউন্ডেশনের সকল কাজ গুরুত্বের সাথে আঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেন, অবশেষে মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ