শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শনিবার (১৪ জুন ২০২৫) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁ সদর হাসপাতালের সামনে পথচারীদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। 

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীরা। নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে আসছে রোগী ও রোগীর স্বজনেরা। প্রচন্ড রোদের মাঝে পথচারীদের তৃপ্তি দিতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচীর আয়োজন করে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। সারাদিনে প্রায় ৪০০ পথচারীর মাঝে শরবত বিতরণ করা হয়। 

নওগাঁ ব্লাড সার্কেলের নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "তৃষ্ণার্তদের পিপাসা নিবারণ করা প্রশংসনীয় এবং আল্লাহর কাছে প্রিয় একটি কাজ। এবার গরম আবহাওয়ার মাঝে আমরা মাসব্যাপী নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনেই ব্যাপক সাড়া এবং প্রশংসা পেয়েছি, আলহামদুলিল্লাহ।"

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, "প্রতি বছরই ১৪ জুন সারা পৃথিবীর সাথে একযোগে আমরা নওগাঁয় বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে থাকি। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে এক লাখ থ্যালাসেমিয়া রোগী আছে। যাদের প্রতি মাসে এক বা একাধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এছাড়াও এনিমিয়া, ডায়ালাইসিস, সিজার, অপারেশন, এক্সিডেন্ট সহ প্রচুর রোগীর নিয়মিত রক্তের প্রয়োজন হয়। রক্তদাতাদের সাথে নিয়ে এবার আমরা পিপাসার্তদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি।"

ডা. মোঃ আব্দুল মতিন (এমবিবিএস, এমসিপিএস) বলেন, "নওগাঁ ব্লাড সার্কেলের মাধ্যমে অসহায় রোগীরা রক্তের সন্ধান পেয়ে থাকে ৷ প্রাণ বাঁচানোর উসিলা তারা। আর এই প্রাণে উৎফুল্লতা আনতে পিপাসার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণের কর্মসূচী সত্যিই প্রশংসনীয়।"

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ