বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আওয়ার ইসলামের হজ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ বিষয়ক জ্ঞানচর্চা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অনলাইন নিউজ পোর্টাল 'আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম' ও আল ওয়াসি ট্রাভেলসের সৌজন্যে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক কুইজ প্রতিযোগিতা। দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজারো প্রতিযোগী।

গত ২৬ মে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলে প্রতিযোগিতাটি। হজের গুরুত্ব, ইতিহাস ও বিধান সম্পর্কে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত এই কুইজে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীরা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে দুই ধাপে লটারির মাধ্যমে ২০ জন বিজয়ী নির্বাচন করা হয়।

বিজয়ীদের নাম:
Abu Yusuf Siraji, সুলতান আলাউদ্দিন, Musa Anam, Md. Sojib Hossain, Muhammad Ullan, মো. মনিরুল ইসলাম, Masuda Akhter, Sajin Ahmed, আবু রাহাত (ইসলামিক মিডিয়া), Sabikun Nahar, tania islam, তানিশা আক্তার, ইলিয়াছ আহমদ, Binte Hasan, Sajjad Hasan Titu, Eti Ahmed, Arish Jannat Eti, Taukir Ahmed Rasel, Hassa Ali এবং নাইম আবরার।

আয়োজক প্রতিষ্ঠান আওয়ার ইসলামের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল হজ সম্পর্কে প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং ইসলামি জ্ঞানে তাদের সম্পৃক্ত করা। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে তরুণদের মাঝে ধর্মীয় অনুশীলন ও জ্ঞানচর্চার অনুপ্রেরণা তৈরি হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ