শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কওমি স্বীকৃতি নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের খ্যাতনামা কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম।

আজ (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতার বিষয়: ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন।’ দীর্ঘদিনের আলোচিত এই বিষয়কে কেন্দ্র করে মুখোমুখি হচ্ছেন দেশের বিভিন্ন মাদরাসার বুদ্ধিবৃত্তিক তরুণরা। বিতর্কের দুই পক্ষ—স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে ও বিপক্ষে—তাদের যুক্তির শাণিত ধার নিয়ে প্রস্তুত। 

স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে: 
এহসান সাজিদ (আহ্বায়ক)
শিক্ষার্থী, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা 
আসালাম বিন আব্দুল হক
শিক্ষার্থী, ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা, ধামরাই, ঢাকা 
জুনাইদ আহমাদ
শিক্ষার্থী, শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা 
নাঈমুল হাসান 
শিক্ষার্থী, শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা

স্বীকৃতি ও বাস্তবায়নের বিপক্ষে:
ফয়জুল্লাহ ফুআদ (আহ্বায়ক)
শিক্ষার্থী, মারকাযুল সহওয়া আল ইসলামিয়া, ঢাকা 
ফেরদাউস ইসলাম
শিক্ষার্থী, জামিয়া কাসেম নানুতবী রামপুরা, ঢাকা 
মুজ্জাম্মিল হুসাইন
শিক্ষার্থী, আল জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম 
মুজাহিদুল ইসলাম
শিক্ষার্থী, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা 

এ আয়োজনে PEPSAA, SQSF এবং আল ওয়াসি ট্রাভেলস সহযোগিতা করছে। 

এ ধরনের উদ্যোগ কওমি মাদরাসার ছাত্রদের মেধা ও বিশ্লেষণ ক্ষমতা প্রকাশে অনন্য অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অনুষ্ঠানটি কেবল বিতর্ক নয় বরং ভবিষ্যতের নেতৃত্ব গড়ার এক উন্মুক্ত মঞ্চ।

লাইভ দেখতে চোখ রাখুন: ourislamtv পেজে
তারিখ: ২৬ জুন, বৃহস্পতিবার
সময়: সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ