শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ঝিনাইদহে জামায়াতের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৪-এর জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থাণে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র, অসহয় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের আল-ফালা ইসলামী সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীরা মাওলানা মাওলানা তাজুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক মতিয়ার রহমান৷ তিনি বলেন, যারা আজ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ বন্ধ করতে সমর্থন ও সহযোগিতা করছে না তারাই আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায় বাংলার তৌহিদী জনতা বুকের রক্ত দিয়ে হলেও তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোয়াবিয়া হোসেন, জনাব শরিফুল ইসলাম, জনাব রেজাউল হোসেন, জনাব মাহফুজুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কোটচাঁদপুর পৌরসভার আমির জনাব মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ