বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর হাত ধরে নতুন বই নতুন সংগঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সুলতানুল ওয়ায়েজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর হাত ধরে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন বই  ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ এবং আধ্যাত্মিক, সেবামূলক ও কল্যাণধর্মী নতুন সংগঠন ‘বাংলাদেশ মুসলিম কাউন্সিল’।

সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ও গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আগামী শনিবার (২৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনের পলওয়েল ভবনের জোনাকী কনভেনশন হল মিলনায়তনে আয়োজন করা হয়েছে জাতীয় কনফারেন্স ও গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

দুপুর ১০টা থেকে শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে জাতীয় কনফারেন্স, যার শিরোনাম— “মাশায়েখে বাংলাদেশের অবদান এবং আমাদের করণীয়”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি সুলতানুল ওয়ায়েজিন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা সাজিদুর রহমান, শায়খে বরুনা ,মাওলানা খলিল আহমাদ কাসেমী আল-কুরাইশী (হাটহাজারী), অধ্যক্ষ ইউনুস আহমদ, মুফতি মাহফুজুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মামুনুল হক

এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি, শীর্ষস্থানীয় আলেম-উলামা, মসজিদের খতিব, লেখক, সাংবাদিক, ওয়ায়েজ ও চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ