বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর উদ্যোগে এবং নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় 'জুলাই বর্ষপূর্তি' উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৪ আগস্ট ২০২৫) নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) এবং সম্ভাব্য রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে কার্যক্রমটি দিনব্যাপী চলে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাদনান সাকিব, জাহানে মোতায়েন যুক্ত, রাজন, ফজলে রাব্বী, আব্দুল মোমিন, আরমান এবং নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, রাহাদ হাসান আকাশ, রাসেল, রাফি ও শাহনেওয়াজ রক্সি সহ অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করা এবং জরুরি সময়ের জন্য একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই আয়োজন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহানে মোতায়েন যুক্ত বলেন, 'শুধু প্রতিবাদ নয়, মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই একটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠিত হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।'

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান  বলেন, 'আমাদের সমাজে অনেকেই রক্ত দিতে চান, কিন্তু সঠিক তথ্য ও সংযোগের অভাবে অনেক সময় তা সম্ভব হয় না। এ ধরনের ডাটাবেজ তৈরির মাধ্যমে আমরা রক্তদানের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।'

নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে এমন জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সৈয়ব আহমেদ সিয়াম.চবি প্রতিনিধি

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ