বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র আজ রাত ৯টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৫’ দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাজারের বেশি প্রতিযোগী। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টায় এই প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছিল প্রতিযোগিতার নির্দিষ্ট ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এতে অত্যন্ত আগ্রহভরে অংশ নিয়েছে কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

আওয়ার ইসলাম (ওআই) স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ জানায়, প্রতিযোগিতার নির্দিষ্ট ফরমগুলো গভীর নিরীক্ষণের পর উত্তীর্ণ ফরমগুলো নিয়ে একটি লাইভ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) রাত ৯টায়। এতে চূড়ান্তভাবে ১ম, ২য়, ৩য়সহ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ওআই স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ আরও জানায়, দুই পৃষ্ঠার ফরমে মোট ৩০টি প্রশ্ন ছিল। এরমধ্যে ১৩ নম্বর প্রশ্নটি বাতিল করা হয়েছে। এখন মোট ২৯টি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের ফরম নিয়ে বহু কাঙ্ক্ষিত লাইভ ড্র অনুষ্ঠান করা হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বায়তুন নূর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মুনিরুজ্জামান। মুখ্য আলোচক থাকবেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। 

এছাড়া লাইভ ড্র অনুষ্ঠানে অতিথি থাকবেন মাওলানা খুরশীদ আলম কাসেমী, শায়খ নেছার আহমদ আন নাছিরী, মুফতি আমিমুল ইহসান, মুফতি মাহমুদ জাকির, মুফতি সালমান আহমাদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, আহমাদ গালিবসহ আলেম লেখক সাংবাদিকগণ।

পুরস্কার হিসেবে যা যা থাকবে—
প্রথম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই, 
দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা সমমূল্যের বই 
তৃতীয় স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা সমমূল্যের বই। 

এছাড়া সাতজন প্রতিযোগী (প্রতিজনকে) ৫ হাজার টাকা সমমূল্যের বই প্রদানসহ মোট লক্ষাধিক টাকা সমমূল্যের পুরস্কার।

মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, মুসলমানদের অন্তরে নবীজির ভালোবাসা জাগ্রত করা ও সর্বসাধারণের মধ্যে সিরাতের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাশাপাশি রবিউল আউয়াল মাসে সিরাত কুইজ, চিঠি প্রতিযোগিতা, প্রবন্ধ, বক্তৃতা ও ছোটদের জন্য বিশেষ আয়োজনও থাকছে।

এ আয়োজনের সহযোগিতায় আছে মাকতাবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ