বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শীতপ্রবণ তিন জেলার শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে শীতের প্রকোপ অত্যন্ত তীব্র। সারা দেশের পাশাপাশি শীতপ্রবণ এই তিন জেলায় বিশেষভাবে শীত-সহায়তা কার্যক্রম পরিচালনা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সংস্থাটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ জানান, কুড়িগ্রামের ৫টি স্পটে ২৫০ প্যাকেজ শাল-হুডি, ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৩৫০ মোজা-টুপি, ১টি স্পটে ৫০ প্যাকেজ খাদ্য বিতরণ কার্যক্রম চলছে। 

এছাড়া এই জেলার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিল্টার দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫০ মোজা-টুপি, ২টি স্পটে ১০০ প্যাকেজ শাল-হুডি, ১টি স্পটে ৫০ প্যাকেজ খাদ্য বিতরণ করা হচ্ছে।  

এখানকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানেও দেওয়া হচ্ছে গরম পানির ফিল্টার।

কিশোরগঞ্জের ৫টি স্পটে ২৫০ প্যাকেজ শাল-হুডি, ২টি স্পটে ১০০ প্যাকেজ খাদ্য, ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৯০০ মোজা-টুপি বিতরণ কার্যক্রম চলছে।

এছাড়া এই জেলার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিল্টার দেওয়ার কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, এবারের শীতে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার টুপি-মোজা এবং শীতপ্রধান অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১০ হাজার শাল-হুডি বিতরণ করা হচ্ছে।

সেই সাথে মাদরাসা ও হাসপাতালে ২০০ পানির ফিল্টার বিতরণের কাজ চলমান আছে।

শৈত্যপ্রবাহে শীত-প্রধান অঞ্চলের কর্মহারা মানুষের মাঝে ২২.৫ টন জরুরি খাদ্য বিতরণ করা হচ্ছে। খাবার প্যাকেজের ভেতর রয়েছে : ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ৫০০ গ্রাম লবণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ