বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

আফতাবনগর মাদরাসায় সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা আগামীকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা’
আফাতাবনগর মাদরাসায় ফুজালাদের উদ্দেশ্যে আয়োজিত হতে যাচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে উম্মাহর করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় ‘আবনায়ে ইদারা আফতাবনগর’র উদ্যোগে মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন আফাতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী।

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী বলেন, এ বার্ষিক আলোচনা সভায় আমাদের প্রাণপ্রিয় ফারেগিন ছাত্ররা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে। এতে আনন্দে আমাদের বুক ভরে যায়। মন খুলে তাদের জন্য দোয়া আসে। পাশাপাশি সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গণে বিরাজমান অস্থিরতায় আলেম উলামাদের করণীয় সম্পর্কে এ সভায় আলোচনা করা হয়।

এছাড়া সভায় ইদারার সম্মানিত আসাতিযায়ে কেরাম আলোচনা করবেন। 

যোগাযোগ: ০১৯৩০৮৮৯৬৭৯, ০১৬৭৫৭৫৭৮৭০, ০১৬৮২৫৯৩৫৩৬

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ