বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পার্কে ভালুকের আক্রমণে প্রাণ গেল দম্পতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কানাডার একটি পার্কে ভালুকের আক্রমণে এক দম্পতিসহ তাদের পোষা কুকুর প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার (২ অক্টোবর) পার্ক কর্মকর্তা ও নিহতদের এক বন্ধুর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার আলবার্টার ব্যানফ ন্যাশনাল পার্কে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংস্থা পার্কস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, জিপিএস ডিভাইসের মাধ্যমে গত শুক্রবার গভীর রাতে ব্যানফ ন্যাশনাল পার্কের ইয়া হা টিন্ডা রাঞ্চের পশ্চিমে রেড ডিয়ার রিভার ভ্যালিতে একটি ভালুকের আক্রমণের ইঙ্গিত পাওয়া যায়। খুব রাগান্বিত অবস্থায় থাকা ভালুকটির আক্রমণের শিকার হন ওই দম্পতি।

বিয়ার সেফটি অ্যান্ড মোরের প্রতিষ্ঠাতা এবং নিহতদের পরিবারের একজন বন্ধু কিম টিচেনার জানান, নিহতরা কানাডিয়ান দম্পতি এবং তাদের একটি কুকুরও সঙ্গà