দৈনিক নেশা করে বাড়ি ফিরতো ছেলে। বাবা মদ্যপ ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠেন। পরিবারে প্রতিদিন মদ্যপ ছেলের জন্য অশান্তি লেগেই থাকতো। ছেলে রোজই নেশা করে বাড়িতে ঢুকে স্ত্রী ও বাবা-মায়ের ওপর অত্যাচার করত বলে অভিযোগ পরিবারের।
ভয় দেখিয়েও কিছুতেই বাগে আনা যাচ্ছিল না ছেলেকে। বিরক্তি চরম সীমায় পৌঁছে গিয়েছিল। শেষমেশ বিরক্ত হয়ে কুড়াল দিয়ে ছেলেকে কোপ দেন বাবা। কুড়ালের আঘাতে ছেলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ।
এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মহকুমার মাটিগাড়া সংলগ্ন নিচিন্দপুর চা বাগান এলাকায়। ইতোমধ্যেই অভিযুক্ত ওই বাবাকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। নিহত ওই তরুণের নাম বিশাল শবর, বয়স ৩০ বছর।
জানা গেছে, রোববার (১ অক্টোবর) রাতে বিশাল প্রতিদিনের
