মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ব্যাংকে শায়খে চরমোনাইয়ের ১ হাজার টাকা, স্ত্রীর স্বর্ণ ১৮৭ ভরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার স্ত্রীর ৭ লাখ ২০ হাজার নগদ টাকা ও বিভিন্ন খাতে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে।

হলফনামায় ফয়জুল করিম নিজের পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াত উল্লেখ করেছেন। পাশাপাশি তার স্ত্রীর পেশা গৃহিণী ও ব্যবসা বলেও উল্লেখ করা হয়েছে।

তবে ফয়জুল করিম অস্থাবর সম্পত্তি হিসেবে হাতে নগদ ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা থাকলেও তার ব্যাংকে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। পাশাপাশি তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই দেখিয়েছেন। স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালংকার উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় দেখা গেছে, ফয়জুল করিমের নামে ৩টি মামলা ছিল। এছাড়া আয়ের উৎস হিসেবে দেশের ভেতরে অ্যাপার্টমেন্ট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ২২ হাজার টাকা। মাহফিল থেকে বছরে ৪ লাখ টাকা ও শিক্ষকতা পেশা থেকে বছরে ৭ লাখ ৬ হাজার টাকা আয় দেখিয়েছেন।

এছাড়াও আগ্নেয়াস্ত্র হিসেবে তিনি ২২ বোরোর ১টি রাইফেল ও উত্তরাধিকার সূত্রে ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি ও ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমি দেখিয়েছেন। অস্থাবর এসব সম্পত্তির মূল্য তিনি ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা দেখিয়েছেন।

শায়খ চরমোনাই হলফনামায় স্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন, তার ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। অকৃষি জমি দেখিয়েছেন ২ দশমিক ৪০ শতাংশ। যার মূল্য ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা। পাশাপাশি তার পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ ৩৭ দশমিক ৬০ শতাংশ।

এর পাশাপাশি পৈতৃক সূত্রে পাওয়া বাণিজ্যিক ভবন (দোকান) দেখিয়েছেন ৬৬১ বর্গফুট ও অ্যাপার্টমেন্ট (ফ্লাট) দেখিয়েছেন ২ হাজার ১৩ বর্গফুটের। এসব সম্পত্তির মূল্য অর্জনকালীন সময়ের মূল্য ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা হলেও বর্তমান মূল্য ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা।

ফয়জুল করিম ২০২৫-২৬ সালে তার আয়ের পরিমাণ ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা ও সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৯৬ হাজার ৪৭৫ টাকা। পাশাপাশি তার স্ত্রীর ২০২৫-২৬ সালে তার আয়ের পরিমাণ ৬ লাখ টাকা ও সম্পদের পরিমাণ ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৫ হাজার টাকা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ