<<জহিরুল ইসলাম>>
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী ফিলিস্তিনে চলমান ইসরায়েলের ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুতই এর অবসান ও সমাধানকল্পে বিশ্বনেতাদের, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ওয়ার্ল্ড মুসলিম লীগ প্রভৃতি আন্তর্জাতিক মহলকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাওলানা মাদানী বলেন, ভারতের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে। বিগত পঁচাত্তর বছর ধরে তারা ইসরাইলি বর্বরতার নির্মম শিকার। নিজ দেশেই তারা পরদেশী শত্রুদের হাতে বন্দী। ফিলিস্তিনের মুসলিমগণ যত আন্দোলন-সংগ্রাম করছেন, সব তাদের জন্মভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব ও প্রথম কেবলা রক্ষার জন্যই।
মাওলানা মাদানী আরও বলেন, চলমান যুদ্ধের মূল কারণ হচ্ছে— ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ ক্
