সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বিশ্বের সকল মুসলমানকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান হামাস প্রধানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| জহিরুল ইসলাম ||

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান পরিস্থিতিতে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমানকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, আল আকসা রক্ষায় ইসরায়েল-ফিলিস্তিন লড়াই মহারণে পরিণত হবে।

বর্তমান সংঘাতের ব্যাপারে তিনি বলেন, ‘তুফান আল আকসা মিশন’ শুরু হয়েছে কেবল সেসব নিকৃষ্ট ইহুদীদের নির্মূল করার জন্য; যারা মসজিদে আকসার ব্যাপারে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে এবং বহুকাল ধরে মসজিদে আকসার ব্যাপারে সীমালঙ্ঘন করে আসছে। আল আকসা নিয়ে পুরো দুনিয়া চুপ থাকলেও হামাস চুপ থাকবে না বলেও ইঙ্গিত দেন ইসমাইল হানিয়া।

এক বিবৃতিতে হানিয়া বলেন— ইসরায়েল দীর্ঘকাল যাবৎ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। বহু নিরপরাধ মানুষকে তারা  হত্যা করেছে।  তারা ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে উৎখাত করে দিতে চায়। বর্তমান রক্তক্ষয়ী যুদ্ধের জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন। 

যুদ্ধের নেপথ্য কারণ বর্ণনা করতে গিয়ে হানিয়াহ বলেন— ইসরায়েল আমাদের সাথে করা চুক্তিগুলি ভঙ্গ করেছে; যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— পারস্পরিক চুক্তির মাধ্যমে মুক্তিপ্রাপ্তদের পুনরায় গ্রেপ্তার করা। এসব কারণে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ আল-আকসা, আমাদের ইতিহাস ঐতিহ্য ও মর্যাদা রক্ষার যুদ্ধ।।

তিনি উচ্ছাসভরা কণ্ঠে জোর দিয়ে বলেন, এই তুফান শুরু হয়েছে গাজা উপত্যকা থেকে। অচিরেই এর বাতাস প্রবাহিত হবে পুরো পৃথিবী জুড়ে। সবখানেই আমরা আমাদের সমর্থক ও সহযোদ্ধাদের দেখতে পারব।

এই সময় তিনি পুরো বিশ্বের সকল মুসলমানকে সর্বাত্মকভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন— এখন চুপ করে বসে থাকার সময় নয়। শুধু দেখে যাওয়ার সময় নয়। আর এখন শুধু মনের সমর্থন নয়; আমাদের প্রয়োজন কার্যত সহযোগিতা।

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ