বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের 'অতিরিক্ত সতর্ক' অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলে জানিয়েছে সিএনএন।
বৃহস্পতিবার বিশ্বজুড়ে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের কাব
