হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মাশাল বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিণতি সম্পর্কে তাদের ধারণা ছিল। সে সাথে তিনি আরো বলেন, স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের 'জীবন উৎসর্গ' করতে হবে।
আল-আরাবিয়ার সাংবাদিক রাশা নাবিলকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশাল হামাসের আক্রমণের প্রশংসা করেন এবং এটিকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে 'বৈধ প্রতিরোধ' বলে মত দেন তিনি।
সাংবাদিক নাবিল হামাসের সাবেক এই রাজনৈতিক নেতাকে প্রশ্ন করেন, ইসরায়েলি বেসামরিকদের বিরুদ্ধে সীমালঙ্ঘনকে কীভাবে তিনি প্রতিরোধ বলতে পারেন। আর এই হামলা কি জনগণের সমর্থন ছাড়াই 'যুদ্ধ ঘোষণা' নয়?
নাবিল আ
