ইসরায়েল ও ফিলিস্তিনের ‘সংঘাত’ দুই সপ্তাহ পেরিয়েছে। সময় যত অতিবাহিত হচ্ছে, মৃত্যুর সংখ্যা তত বাড়ছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় কীভাবে বিরতিহীন বোমাবর্ষণ করে আসছে, বিশ্ব তা দেখছে। সবচেয়ে মর্মান্তিক অঘটন ঘটেছে আল-আহলি আরব হাসপাতালে। গত মঙ্গলবারের সেখানে এক হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসাপ্রার্থীর পাশাপাশি আশ্রয়প্রার্থী বাস্তুহারা মানুষও ছিল। সব মিলিয়ে অবর্ণনীয় মানবিক সংকটে গাজার প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বিদ্যুৎ, গ্যাস ও পানির তীব্র সংকটে দিনাতিপাত করছে।
এ অবস্থায় প্রতিবেশী দেশগুলো যখন গাজায় হামলা বন্ধে চাপ বৃদ্ধি করছে, ইসরায়েলি বাহিনী তখন ‘গ্রাউন্ড অপারেশন’-এর প্রস্তুতি নিচ্ছে। পরাশক্তিগুলো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলেই এ অঞ্চলের দেশগুà¦
