সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

গাজায় রাতভর হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজাবাসী তীব্র বোমাবর্ষণের আরেকটি রাত অতিবাহিত করল। গতকাল রবিবার রাতে গাজা উপত্যকা জুড়ে অবিরাম বোমা হামলা হয়েছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবির লক্ষ্য করে তীব্র হামলা চালানো হয়। এ হামলায় রাতে অন্তত ৫০ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছে।

আহতদের মধ্যে অনেকেই শিশু বলে জানিয়েছেন উত্তর গাজার একটি হাসপাতালের কর্মকর্তারা। খবর রয়টার্সের।
এদিকে গাজার ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। ইসরাইল গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবির এবং আল-শিফা ও আল-কুদস হাসপাতালের নিকটবর্তী আবাসিক এলাকায় বোমা বর্ষণ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে রাফাতে পাঁচটি আবাসিক টাওয়ারে আঘাত হানে ইসরায়েলি বাহিনী। এতে মাটির সঙ্গে মিশে যায় সব ভবন। জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ভয়াবহ এই হামলায় ৫০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এখনো অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি।