সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কোটি কোটি মানুষ ফিলিস্তিনকে সমর্থন করে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 ইউএনআরডব্লিউএর সাবেক মুখপাত্র ক্রিস গুনেস বলেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ ফিলিস্তিনের আন্দোলনকে সমর্থন করেন। শুধু তাই নয়, অনেক বেশি মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন। খবর আলজাজিরার।  

জাতিসংঘের সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাতিসংঘ ইসরাইলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই যুক্তিসঙ্গত।  

গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ কর্মকর্তা বলেন, ইসরাইলের হামলায় গাজা চূর্ণবিচূর্ণ হওয়ায় ইউএনআরডব্লিউএর পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে ৩৫ জন কর্মী নিহত হয়েছেন। এ সংস্থাটি বর্তমানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর চটেছে ইসরাইল।

দেশটি জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে। এ ছাড়া তার সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, এ মুহূর্তে এই সংঘাত বন্ধ হওয়া উচিত। গাজা স্ট্রিপে আমরা যা দেখছি, তা থেকে পরিষ্কার যে, সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না।

সুত্র: আলজাজিরা

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ