মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সদ্য মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের আদায়ের পর ইমাম ও খতিবের নেতৃত্বে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। তারা দোয়ায় তার জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরকালীন মুক্তির জন্য প্রার্থনা করেন। পাশাপাশি শোকাহত পরিবার, আত্মীয়স্বজন এবং অনুসারীদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

দোয়ার সময় মুসল্লিদের অনেককেই আবেগাপ্লুত অবস্থায় চোখের পানি মুছতে দেখা যায়। দোয়ার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার জন্যও প্রার্থনা করা হয়।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আয়োজনের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। জুমার নামাজের পর অনুষ্ঠিত এই দোয়া তারই অংশ।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন দেশজুড়ে আজকের এই বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি সংশ্লিষ্ট সব পর্যায়ের দপ্তর ও মসজিদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির চেয়ারপারসন হিসেবে দলের নেতৃত্বে রয়েছেন। তার জন্য বিশেষ দোয়ার এই উদ্যোগকে সংশ্লিষ্টরা রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই দেখছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ