গাজায় আল-জাজিরার প্রতিনিধি ওয়ায়েল আল-দাহদুহের পরিবার ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে আল-জাজিরা কর্তৃপক্ষ বলেছে, আমাদের কণ্ঠরোধ করা যাবে না, আমরা সত্য বলবই।
দাহদুহের পরিবার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তারা ইসরাইলের নির্দেশনা মেনে গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলে এসেছিল। সেখানে বিমান হামলায় দাহদুহের স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি নিহত হয়।
আল-দাহদুহ তার স্ত্রী আর ছেলে-মেয়ের লাশ নিয়েই সরাসরি সম্প্রচারে যোগ দেন।
আল-জাজিরার আরবি উপস্থাপক তামের আলমিশাল বলেছেন, “আল-দাহদুহ হলেন ‘গাজার কণ্ঠস্বর’। ইসরাইল ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করছে। এর ধারাবাহিকতায় তারা আল-জাজিরা আরবির গাজার ব্যুরো প্রধান দাহদুহের পরিবারকে হত্যা করেছে।”
তিà¦
