সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গাজায় যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র নিজেও রেহাই পাবে না: ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে ইসরাইলের যুদ্ধ চলছে। এ সংঘাত চলতে থাকলে ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র নিজেও এই আগুন থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। 

মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের মধ্যপ্রাচ্যবিষয়ক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার শাসক যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছে, তাদের আমি খোলাখুলি বলছি— আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না। কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে, তারা (যুক্তরাষ্ট্র) এই আগুন থেকে রেহাই পাবে না।’