সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মুহুর্মুহু বোমায় গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। শুক্রবার রাতভর এই হামলা চালায় দখলদার বাহিনী। এতে বন্ধ হয়ে গেছে গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মাধ্যমে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। 

শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যেকোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু এরমধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা হচ্ছে, গাজায় বড় কিছু অর্থাৎ স্থলঅভিযান শুরু করতে পারে ইসরায়েলি সৈন্যরা। এছাড়া যুদ্ধবিরতির আগে শেষবারের মতো তীব্র হামলা চালাতে পারে তারা।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান সম্প্রসারণ করবেন। বৃষ্টির মতো বোমা নিক্ষেপের মধ্যেই তিনি গাজা সিটি থেকে বেসামরিক মানুষদের উত্তরাঞ্চলà