সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

গাজায় হামাস-ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শুক্রবার রাতে অত্যাধিক বোমা হামলার পর— সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। গাজার ভেতর যাওয়া এসব সেনা সঙ্গে করে নিয়ে গেছে ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান। এরপর এসব ট্যাংক দিয়ে সেখানে স্বল্পমাত্রার স্থল হামলা শুরু করে তারা। ওই সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার স্থানীয় সময় সকাল ১০টায়ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও হামাসের সদস্যদের মধ্যে লড়াই হচ্ছিল। ওই সময় হামাসের মেশিন গান ও ইসরায়েলের ট্যাংক হামলার শব্দ শোনা যাচ্ছিল। সেখানে হামলা চালাচ্ছিল ইসরায়েলি বিমানও।

ইসরায়েলের সেরোতের পর্বতমালা থেকে গাজার বেইত হানোনে চলমান সেই সংঘর্ষ প্রত্যক্ষ করেছেন গার্ডিয়ানের সাংবাদিক জুলিয়ান বোরগার।