সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গাজাবাসীকে দিকে সরে যেতে লিফলেট ফেলল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে নতুন করে নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার উত্তর দিকে বিমান থেকে এ ধরনের নির্দেশনামূলক লিফলেট ফেলেছে ইসরায়েল।

আরবি ভাষায় লেখা এ নির্দেশনায় সতর্কতা দিয়ে বলা হয়েছে, উত্তর গাজার অঞ্চলগুলো এখন ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে; যেগুলো এখন নিরাপদ নয় এবং এখানকার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়া উচিত।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এ ধরনের সতর্কতা দিয়ে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ করেন। যদিও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গাজার মানুষ তার সতর্কতার ব্যাপারে কিছু জানতে পারেননি।

সূত্র: বিবিসি

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ