গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছে সৌদ আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে রেখে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে রিয়াদ। খবর আরব নিউজ।
গত শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। তার এ ঘোষণার পরই ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে। তাই ইসরায়েলের চালানো যেকোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব।
