সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করল এরদোয়ান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তুরস্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ওপর নির্বিচার বিমান হামলা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এ ব্যাপারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘নেতানিয়াহুর সঙ্গে আমরা আর কোনো কথা বলি না। আমরা তাকে বাদ দিয়ে দিয়েছি।’

গত সপ্তাহে ইসরায়েল জানায়, হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়ায় তারা তুরস্কের সঙ্গে থাকা কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাববে।

এর এক সপ্তাহ পর এরদোয়ান বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।


গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর নিরাপত্তার অজুহাতে তুরস্ক থেকে নিজেদের দূততে প্রত্যাহার করে নেয় ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কও ইসরায়েল থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে। এরমাধ্যমে মূলত অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।

গাজায় গণহত্যা চালানো শুরুর পর ইসরায়েল থেকে পৃথিবীর অনেক দেশ তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে।

যুদ্ধ শুরুর পর লাতিন আমেরিকার দেশ বলিভিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এছাড়া বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে।

সূত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ