সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হামাসের হামলায় নিহতের সংখ্যা কমালো ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা।

এ ঘটনায় বেসামরিক, সেনা সদস্য ও বিদেশি নাগরিকসহ মোট এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে সেই তালিকা সংশোধন করেছে দেশটি। নিহতের কমিয়ে এবার এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, সংশোধিত নিহতের সংখ্যার কারণ হলো হামলার পর তাৎক্ষণিকভাবে অনেক মৃতদেহ শনাক্ত করা যায়নি। এখন আমরা মনে করছি সেগুলো হামলাকারী হামাস যোদ্ধাদের, নিহত ইসরায়েলিদের নয়।”

এদিকে, হামাস যোদ্ধারা সেদিন শিশুসহ ২৪০ জনকে বন্দি করে নিয়ে গেছে বলেও জানিয়েছেন লিওর হায়াত। সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ