সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় সৌদি আরবের ত্রাণবাহী ট্রাক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনিদের জন্য পাঠানো সৌদি আরবের প্রথম ত্রাণবাহী ট্রাক গাজায় পৌঁছেছে।

রোববার (১২ নভেম্বর) রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজাবাসীদের জন্য পাঠানো ওই মানবিক সহযোগিতার মধ্যে রয়েছে- খাবার ও আশ্রয়ের সরঞ্জাম।

গত সপ্তাহে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য জাতীয়ভাবে ক্যাম্পেইন পরিচালনা করে সৌদি সরকার। ওই ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে ছিলেন বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান।

এদিকে গাজাবাসীদের জন্য সৌদির পাঠানো ত্রাণবাহী বিমানের চতুর্থ চালান মিশরের এল-আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অব্যাহতভাবে ফিলিস্তিনি জনগণকে মানবিক সহযোগিতা দিয়ে যাবে।

সূত্র : আরব নিউজ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ