শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রথমবারের মতো ইসরায়েলে বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ইসরায়েলের বসতিস্থাপনকারীদের মধ্যে যারা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের (ফিলিস্তিনিদের) ওপর সহিংসতা পরিচালনা করে, যুক্তরাষ্ট্র তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।

শনিবার ওয়াশিংটন পোস্টে বাইডেনের লেখাটি প্রকাশিত হয়। তিনি লিখেছেন, যুদ্ধের পর গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেই রাখার পক্ষে তারা। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ মানে না যুক্তরাষ্ট্র। এটি ঠিক রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর সিএনএনের

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান বাইডেন। তার লেখায় বলেছেন, পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠà