বাংলাদেশে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যেকোনো অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে মস্কো বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। আর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ব্যাতিত অন্য কোনো নিষেধাজ্ঞাকে বৈধ বলে মনে করে না বলেও জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সংবাদিক ফোরাম আয়োজিত ‘টক উইথ রাশিয়ান অ্যাম্বাসেডর’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন ঢাকার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) যুগ্ম সম্পাদক খায়রুল আলম এবং সঞ্চালন