শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর মিলল দূতের নামে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর দূতাবাসের কাছে ইসরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে লেখা একটি চিঠি খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তথ্য পায় দিল্লি পুলিশ। পরে ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াডসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থলে পৌঁছান ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও।