সিরিয়া থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে বিস্ফোরক-বোঝাই ড্রোন। ইসরায়েলি কর্তৃপক্ষ এ দাবি করেছে।
বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ‘সিরিয়া থেকে আসা একটি বিস্ফোরক-বোঝাই মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বিধ্বস্ত হয়েছে।’
এ গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর - গাজা উপত্যকায় বর্তমান সংঘাত শুরু হয়। এরপর এই প্রথম সিরিয়া থেকে বিস্ফোরক-বোঝাই ড্রোন পাঠানো হলো।
ড্রোনটি বিধ্বস্ত হওয়ার ফলে ইসরায়েল-অধিকৃত এলাকায় একটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির দক্ষিণ অংশে ড্রোনটি খুঁজে পেয়েছে।
গোলান মালভূমির কাছে ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার রাজি মুসাভিকে হতà