মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান আয়ারল্যান্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল আয়ারল্যান্ড।

দেশটির উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, “দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল এবং সহিংসতার জন্য দোষী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অবশ্যই ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়ে আরও কঠোর কিছু করতে হবে।”

তিনি বলেন, “আমরা মনে করি পশ্চিম তীরে যা ঘটছে তা মর্মান্তিক, এটি জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকর আইনের লঙ্ঘন।

আমরা জাতিসংঘ এবং অন্যান্য স্তরে ধারাবাহিকভাবে স্পষ্ট করে দিয়েছি যে এটি এখনই বন্ধ করতে হবে।”
মার্টিন বলেন, “ইসরায়েল বলছে যে, এই সংখ্যা খুবই সামান্য। কিন্তু প্রমাণ রয়েছে যে, ফিলিস্তিনিদের ওপর আক্রমণ এবং বিভিন্ন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করার ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ইসরায়েলি সামরিক বাহিনী সমর্থন করেছে। আমাদের যদি একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের কোনও সুযোগ থাকে, তবে বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড বন্ধ করতে হবে, বিশেষ করে অতি ডান ও অত্যধিক ধর্মীয় মৌলবাদী বসতি স্থাপনকারী- যারা বিশ্বাস করে যে বাইবেল অনুযায়ী এই ভূমি পুরোটাই তাদের এবং তারা অন্যদের বিতাড়িত করতে পারে। কিন্তু এটি বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করার জন্য ইসরায়েল সরকারের দায়িত্ব রয়েছে।” সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ