মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

৮৩ দিনে ইসরায়েলের ৫০১ সৈন্য খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে শুক্রবার যুদ্ধের ৮৪তম দিনে পৌঁছেছে এই যুদ্ধ। ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী, ওই দিন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধে ৫০১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।

আইডিএফ বলেছে, নিহতদের মধ্যে সাধারণ সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা রয়েছে। তাদের অধিকাংশই ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ওই দিন হামাসের যোদ্ধারা কমপক্ষে ২৭৪ ইসরায়েলি সৈন্য ও স্থানীয় ৩৮ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এছাড়া গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আরও ১৬৭ সৈন্য নিহত হয়েছে।
অন্যদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী আরেক গোষ্ঠী ইসলামিক জিহাদের হামলায় ইসরায়েলের আরও ৯ সৈন্য নিহত হয়েছে। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছে আরও দুই সেনা।

ইসরায়েলের সামরিক বাহিনীর নিহত ৫০১ সৈন্যের তালিকায় পশ্চিম তীরে নিজেদের ভুল গুলিতে নিহত একজন, লেবানন সীমান্তে গোলাবারুদ ছোড়ার সময় বিস্ফোরণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাংক দুর্ঘটনায় দু’জন এবং আরও কয়েকটি মারাত্মক ঘটনায় কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইডিএফের তালিকায় ৭ অক্টোবরের হামলার সময় নিহত পুলিশের ৫৭, জেরুজালেমে হামলায় নিহত একজন এবং পশ্চিম তীরে সংঘর্ষের সময় নিহত অন্য একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ